• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, টিকা কার্যকারিতা নিয়ে প্রশ্ন

প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯১ এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২২ জন।
একই ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে নতুন করে ১১৭ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা পৌঁছেছে ৭৭ হাজার ৭৯১ জনে।

এদিকে টিকার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। জনস্বাস্থ্যবিদ ও সরকারের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, টিকা যথাযথভাবে কার্যকর হলে এত ব্যাপক সংক্রমণ নিয়মিতভাবে দেখা যেত না। শিশুদের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা বয়সভিত্তিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, শুধু টিকা দেওয়াই যথেষ্ট নয়; টিকার মাধ্যমে সত্যিই রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তার মতে, বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল নয়, তবে এ বিষয়ে কার্যকর উদ্যোগের ঘাটতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা