• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৫৬, রোহিঙ্গাই ২৫০৭ কুমিল্লায় যুবলীগ নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি জোন কমান্ডারস কাপের ফাইনালে গাউসপুর সিটি এফসির শিরোপা জয় চুয়াডাঙ্গায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ কালীগঞ্জের স্বাস্থ্য-শিক্ষা ও যোগাযোগে আসবে বড় পরিবর্তন: এমপি ফজলূল হক মিলন পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

প্রতিবেদক / ৭৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সেরা অধিনায়কের তকমা পেয়েছেন শান্ত।

পরিসংখ্যান বলছে, শান্তর নেতৃত্বে ১৮ টেস্ট খেলে ৮ জয়, ৯ হার ও ১টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে মুশফিকের অধীনে ৩৪ টেস্ট খেলে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে টাইগাররা।

মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন শান্ত।

শান্ত ও মুশফিকের পর বাংলাদেশের অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের অধীনে। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জাতীয় দলকে ১৫ হার ও ৪ জয়ের স্বাদ দিয়েছেন সাকিব।

তালিকায় চতুর্থ সর্বোচ্চ জয়ে নেতৃত্ব দিয়েছেন মোমিনুল হক। তার অধীনে ১৭ টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। ১২টি হারের সাথে ২টি ড্রও ছিল।

এছাড়া টেস্টে বাংলাদেশের ১টি করে জয়ে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজা।

এছাড়াও আরও একটি জায়গায় মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত। তার অধীনে ঘরের মাঠে ছয়টি টেস্ট জিতেছে বাংলাদেশ। মুশফিকের অধীনে ঘরের মাঠে পাঁচটি টেস্ট জিতেছে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা