• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

টানা ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ঢাকার মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বস্তির প্রায় ৩০০ ঘর। এদিকে, বস্তিবাসীদের অভিযোগ—স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের দেওয়া আগুনে পুড়েছে তাদের সব স্বপ্ন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে  রোববার সন্ধ্যা সাতটার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সঠিক কারণ জানা যায়নি।

এদিকে, বস্তিবাসীরা বলছেন—স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের দেওয়া আগুনে পুড়েছে তাদের সব স্বপ্ন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১৫টি ইউনিটের প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার কাজ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

তিনি আরও বলেন, সংকীর্ণ রাস্তা এবং পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরোপুরি নির্বাপণের কাজ চলমান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে আরও ইউনিট যুক্ত করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা