• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

অপরাধ স্বীকার করে আইনের মুখোমুখি হতে আহ্বান রিজভীর

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক ও স্বভাবসুলভ বাগাড়ম্বর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৎ সাহস থাকলে শেখ হাসিনার উচিত নিজের কথিত অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া।

তিনি আরও দাবি করেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি ও ঈদযাত্রা তুলনামূলকভাবে ভালো এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের যেকোনো সময়ের চেয়ে নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রিজভী বর্তমান সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডকে কিছু ক্ষেত্রে ইতিবাচক ও প্রশংসনীয় বলেও উল্লেখ করেন এবং বলেন, বিএনপি ও তাদের নেতৃত্ব জনগণের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা