• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র সরবরাহ নিয়ে শঙ্কা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা আঘাতের পর আঘাত সয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

দেশের বিভিন্ন জেলায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

প্রতিবেদক / ১৩০ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। ঢাকা, পটুয়াখালী, বগুড়া, মৌলভীবাজার, ঝিনাইদহ, সাতক্ষীরা, দিনাজপুর ও চাঁদপুরসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব এলাকার মানুষ প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে থাকেন।

রাজধানী ঢাকায় পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৭টায় ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

পটুয়াখালীর ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের মাওলানা আব্দুল গনি।

বগুড়ার গাবতলী উপজেলায় সকাল সাড়ে ৭টার দিকে রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মুসল্লিরা জামাতে অংশ নেন।
মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সকাল সাড়ে ৭টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। উপজেলা শহরের ফুটবল মাঠসংলগ্ন দুলদুলের ধানের চাতাল ঘরে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা