নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল ৮ টায় জেলা জামায়াত কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পেশাজীবি বিভাগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নীলফামারী-২ আসনের এমপি আল ফারুক আব্দুল লতিফ। সঞ্চালননায় ছিলেন জেলা পেশাজীবি বিভাগের সহকারী ও ইসলামিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের (আইডিইএফ) জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল।
বক্তব্য রাখেন, ইসলামি বিজনেসম্যান এন্ড ওনার্স ফোরাম (আইবিডাল্বুএফ) এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।
অনুষ্ঠানে আদর্শ শিক্ষক ফেডারেশন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সহ পেশাজীবি বিভাগের অধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।