• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

দারুণ স্টাইলিশ লুকে নিউ জার্সির বিমান ধরল নেইমারের ব্রাজিল

প্রতিবেদক / ১ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ফুটবলের মহোৎসব বিশ্বকাপ গদগদ করতে ইতিমধ্যেই আমেরিকায় পা রাখতে শুরু করেছে বিশ্বসেরা দলগুলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন সফল করতে একদিন আগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ডেরা গেড়েছে।

আর চিরপ্রতিদ্বন্দ্বীদের পৌঁছানোর ঠিক এক দিন পরেই, মঙ্গলবার সকালে নিজেদের ষষ্ঠ ‘হেক্সা’ ট্রফির খোঁজে নিউ জার্সির উদ্দেশে দেশ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মার্কিন মুলুকে ওড়ার আগে ঘরের মাঠে নেইমার-রাফিনহাদের বিদায় সংবর্ধনাটা কিন্তু বেশ জম্পেশ ও নাটকীয়ই হয়েছে!

এক বৃষ্টিসিক্ত সকালে বিমানবন্দরের উদ্দেশে টিম হোটেল ছাড়ার সময় সেলেসাও ফুটবলারদের এক নজর দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো উন্মত্ত সমর্থক। বৃষ্টি মাথায় নিয়েও ভক্তদের সেই উপচে পড়া ভালোবাসার জবাব দিতে কার্পণ্য করেননি ব্রাজিলিয়ান তারকারা। বিমানে ওঠার আগে সমর্থকদের অটোগ্রাফ দেওয়া, সেলফি তোলা আর করমর্দন করে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন রাফিনহা-আলিসনরা।

তবে বরাবরের মতোই পুরো আয়োজনের সবটুকু আলো একাই কেড়ে নিয়েছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। ১০ নম্বর জার্সিধারী এই মহাতারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তা বেষ্টনী গলে সরাসরি ভক্তদের একেবারে কাছাকাছি চলে যান তিনি।

চোট কাটিয়ে ফেরা এই তারকাকে দেখা গেছে একদম ভিন্ন ও স্টাইলিশ লুকে। বিশ্বকাপের এই ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি বিলাসবহুল পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি।

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিকার্দো আলমেইদার নকশা করা সেই পোশাকে নেইমার বেছে নিয়েছিলেন দারুণ এক লুক, ঢিলেঢালা ট্রাউজার্স, কনুই পর্যন্ত গোটানো হাতার স্টাইলিশ শার্ট আর চোখে ডিজাইনার সানগ্লাস! ফ্যাশন আর ফুটবলের এই মেলবন্ধনে নেইমারকে বেশ আপ্লুত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।

নেইমারের ফ্যাশন শো’র পাশাপাশি গোলকিপার আলিসন বেকার, মাঝমাঠের জেনারেল কাসেমিরো, ব্রুনো গুইমারেস এবং উইঙ্গার রাফিনহাও বেশ লম্বা সময় কাটান সমর্থকদের সাথে। হোটেল থেকে বেরিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষ করে গালেয়াও বিমানবন্দরে পৌঁছায় পুরো দল।

এরপর স্থানীয় সময় রাত ১০টায় চার্টার্ড ফ্লাইটে নিউ জার্সির উদ্দেশে ডানা মেলে ব্রাজিলের বিশ্বকাপ বহর। বিমানে আসন নেওয়ার পর সব ফুটবলার মিলে একটি জমকালো গ্রুপ ছবিও তোলেন, যা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। চিরশত্রু আর্জেন্টিনা যেখানে অলরেডি কানসাসে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে, সেখানে স্টাইল আর তারুণ্যের জোয়ারে চড়ে নিউ জার্সিতে নামছে সাম্বা বয়েজরা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা