• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন শক্তিশালী ‘এল নিনো’ কি? বিশ্ব এর জন্য কতটা প্রস্তুত মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌

শক্তিশালী ‘এল নিনো’ কি? বিশ্ব এর জন্য কতটা প্রস্তুত

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে শক্তিশালী ‘এল নিনো’ আবহাওয়া প্যাটার্ন শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এতে বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং চলমান উষ্ণ আবহাওয়া পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের আবহাওয়া সংস্থা ‘ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)’ জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়জুড়ে এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা বৈশ্বিক জলবায়ুর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

এর আগে বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছিল, চলতি বছরের এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে, যাকে তারা ‘সুপার এল নিনো’ হিসেবে উল্লেখ করছে।

এল নিনো সাধারণত তখনই সৃষ্টি হয় যখন প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে বায়ুর দিক পরিবর্তনের কারণে সমুদ্রের পৃষ্ঠের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। এর ফলে বৈশ্বিক আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিবর্তন এবং চরম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এল নিনো কখন শুরু হবে তা নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া কঠিন। তবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ও বায়ুপ্রবাহের পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ বিবিসিকে বলেন, বড় ধরনের এল নিনো আসার সম্ভাবনা রয়েছে এবং এটি রেকর্ড পর্যায়ের হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও বাড়িয়ে দিতে পারে, যা জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশের ওপর গুরুতর প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা