• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দৌলদিয়া পদ্মানদীতে পরে গিয়ে ডুবে গেছে বাস

প্রতিবেদক / ৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি যাত্রী নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা