• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক আজ পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী কন্যা সন্তানের মা হলেন বুবলী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর সুযোগ নিয়েছে ভারত: ডোনাল্ড ট্রাম্প হাদী হত্যার বিচার দাবিতে সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিশ্বের ‘প্রথম’ ভ্যাকসিন জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ গোপালগঞ্জের উলপুরে সরকারি জমি খনন নিয়ে বিতর্ক দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ শুক্রবার (০৫ জুন) সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এই আদেশ কার্যকর করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার (০৪ জুন) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে বড় ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা