• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শ্যামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

প্রতিবেদক / ৩ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে জুরাইন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত ব্যক্তি রেলক্রসিং পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় পথচারী মো. আবু জাফর জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আদ্‌-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরনে ছিল কালো পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে থানা কাজ করছে।

ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা