• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শাহজাহানপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত চলছে

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে ফাহিমুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিমুল ইসলাম উত্তরখানের কাচকুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি শান্তিবাগের একটি বাসায় ভাড়া থাকতেন এবং বিমানবন্দর সিভিল এভিয়েশনে লোডার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে বাসার দরজা ভেঙে ফাহিমুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মণ্ডল জানান, ফাহিমুলের রুমমেট শ্রী দেব দুই দিন আগে রাঙামাটিতে যান। শুক্রবার সকাল ৮টার দিকে ফাহিমুল নিজের ঝুলন্ত অবস্থার একটি ছবি তুলে রুমমেটের কাছে পাঠান। ছবির সঙ্গে একটি বার্তায় তিনি লেখেন, ‘আমি আত্মহত্যা করছি’।

প্রায় এক ঘণ্টা পর বার্তাটি দেখে শ্রী দেব জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে ফাহিমুল ইসলাম এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা