• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ২

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মহাখালীর আমতলী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গেলে বাসের হেলপার রফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে বনানী থানাধীন মহাখালী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ‘ভাটি বাংলা’ পরিবহনের বাসের হেলপার ছিলেন। আহতরা হলেন মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের বাসটি মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা