• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর এআই-নির্ভর পুলিশের নজরদারিতে নতুন ধাপ টাঙ্গাইল কারাগারে ফুটবল বিশ্বকাপ উপভোগে নতুন ব্যবস্থা যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত থাকবে ভূমি উন্নয়ন কর আদায়ে গতি আনতে হোল্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মে মাসে ১৭৭ কোটি টাকার বেশি চোরাচালান জব্দ করেছে বিজিবি,বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার পানের বরজে গোপনে গাঁজা চাষ, র‌্যাবের অভিযানে এক ব্যক্তি গ্রেপ্তার

গাজীপুরে কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি দখলকৃত জমি উদ্ধার করেছে বনবিভাগ।এসময় অভিযান চালিয়ে দখলকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয় কতৃপক্ষ।এসময় ১কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(১১জুন) সকালে বন বিভাগের চন্দ্রা রেজ্ঞ আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিমান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন বিভাগের (সরকারি) কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশে সরকারি জমি দখল করে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে বসবাস করে আসছে। এছাড়া ৫ ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের পর চন্দ্রা রেঞ্জ আওতায়, মৌচাক বনবিট, বাড়ইপাড়া বন বিট, কাচিকাটা বনবিট, জাথালিয়া বনবিট ও বোয়ালি বনবিট এসকল বিটের আওতায় গজারি গাছ নিধন করে অসংখ্য ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠে ওই বিট কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে উপজেলার উলুসরা এলাকায় অভিযান পরিচালনা চন্দ্রা সহকারি বন সংরক্ষণ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল। এসময় প্রায় ১কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার করা হয়।এসময় বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

‌অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর চন্দ্রা বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেজ্ঞ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর চন্দ্রা সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল জানান, সরকারি বনের জমি দখল করে ঘর নির্মাণের কোনো সুযোগ নেই। তাছাড়া সবুজ বনায়নে ও দেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বনায়নের গুরুত্ব অপরিসীম।বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা