• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রাজশাহীতে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক / ৯৪ বার
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী মহানগরীতে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর এমপি মতিহার থানা পুলিশের একটি টিম।

গত মঙ্গলবার রাত ১১টার সময় নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি একটি বিশেষ মাদকবিরোধী টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা