গোপাল মালাকার
বাংলাদেশ নিউজ টুডে,
সাভার প্রতিনিধি (ঢাকা)
গত শুক্রবার ৮ মে, বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাবু দীপক চন্দ্র গুপ্ত। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বাবু সুনীল শুভ রায়কে বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব হিসাবে মনোনীত করা হয়। তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং নিষ্ঠার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নবনির্বাচিত মহাসচিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তার দূরদর্শী নেতৃত্বে সংগঠন আরোও গতিশীল ও শক্তিশালী হবে।
বাংলাদেশ হিন্দু মহাসভা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক
শ্রী সাগর কর্মকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরবর্তীতে সভার সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।