• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক / ১০ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) সংবাদতা

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪ টায় শহরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম ও পৌর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, এমপির ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান, ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার সিনিয়র অফিসার ফারুক আজমসহ সংবাদ কর্মী ও সূধীজন এবং উপকারভোগী দেড় শতাধিক নারী-পুরুষ।

সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আইএইচএফ’র চেয়ারম্যান আদনান আকতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিদ আকতার। সঞ্চালনায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পৌর সেক্রেটারি খালিদ আজম আশরাফী।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের সুনামধন্য ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আকতার হোসেনের দুই ছেলে সমাজ সেবার মানসে আইএইচএফ প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে সৈয়দপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও বিনামূল্যে শিক্ষা বিস্তারে কয়েকটি স্কুল ও কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। তাদের এই মানবিক পদক্ষেপের কারনে অনেক অসহায় দুস্থ সহায়তা পেয়ে উপকৃত হচ্ছে। উপস্থিত অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করাসহ সহযোগিতার আশ্বাস দেন।

(ছবি আছে)

মো:জাকির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা