• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

প্রতিবেদক / ২২০ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃগোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সূফী মো: আ: সত্তার (রহ:) এর নাতি মাসুম বিল্লা নাজিমের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ  উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার (১৪’মে) মাদ্রাসার অধ্যাক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি মাসুম বিল্লা নাজিম ছাত্রীদের ‘কু’ প্রস্তাব দেওয়ার মাধ্যমে বিরক্ত করে আসছেন। মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। তার কথায় রেসপন্স না করায় ক্লাস রুমে গা ঘেঁষে বসে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টাও করেন। প্রতিবাদ করলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভুক্তভোগী ১০ ম শ্রেণির ছাত্রী বলেন, ‘আমি এ অমানুষের যথাযথ বিচার চাই। ওই মাসুম বিল্লা নাজিম আমাকে গত ৪ দিন আগে বন্ধু হতে বলে,চলার পথে ইফটিজিং করে।আমাকে মোবাইল ফোন কিনে দিতে চায় এবং তার কথা মত না চললে খারাপ হবে বলে হুমকি দেন। অত্র মাদ্রাসার আর এক ছাত্রী জানান নাজিম হুজুর প্রায়ই মাদ্রাসায় ঢুকে আমাদের মানষিক নির্যাতন ও প্রেমের প্রস্তাব দেন।আমি এ ভন্ডের বিচার দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের ভিতর ফ্যান চললেও দরজায় ঝুলছে তালা। মাদ্রাসার অধ্যাক্ষের মাধ্যমে জানা যায়, অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমের ‘মা’ অসুস্থ হওয়ায় সে তার মাকে চিকিৎসার জন্য রাজধানীর ঢাকায় নিয়ে গিয়েছেন।

মাদ্রাসার অধ্যাক্ষ মো: আ: কাইয়ুম মিয়া বলেন, ‘আমরা ভুক্তভোগী ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের সুবাদে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে সোমবারে মাদ্রাসায় ডাকা হয়েছে।উর্ধ্বতন কতৃপক্ষের মতামতের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম এর কাছে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসায় ছাত্রী ইফটিজিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এই মাত্র শুনলেন বলে জানান।বিস্তারিত জেনে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা