• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

রামিসা হত্যাকাণ্ড: গফরগাঁওয়ে মানববন্ধনে ফাঁসির দাবি, দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন “প্রাণের গফরগাঁও”-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উদ্যোক্তা ফায়সাল হাসান, রাকিব, ইথহার ইসলাম, পলাশ চন্দ্র ঘোষসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসার মাওলানা মুফতি জাকির হোসেনসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

বক্তারা রামিসা হত্যাকাণ্ডকে সমাজের জন্য গভীর বেদনার ঘটনা উল্লেখ করে বলেন, এমন নৃশংসতার দ্রুত বিচার নিশ্চিত করা না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হবে। তারা দাবি করেন, মামলার সুষ্ঠু তদন্ত শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও বলা হয়, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুত মূল হোতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পরে স্লোগানের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা