• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৪৭ বছর আগে জিয়াউর রহমনের খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘ ৪৭ বছর পর। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে খাল খনন কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন, সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করতে শনিবার (২৩ মে) ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। একই সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী স্বনির্ভর খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালের এ খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রিশাল সফরকালে খালটির পরিমাপ ও খনন কার্যক্রমে সরাসরি অংশ নেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ৪৭ বছর পর আবারও খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। পরে নজরুল একাডেমির ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৪টায় নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা