• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ কালিয়াকৈর সাত জুয়াড়ি গ্রেফতার দুই কন্যাসন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ণ

খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর ঐতিহাসিক এ খাল পুনঃখননের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

পরে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা