• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পরিবেশপত্র বিহীন ব্যবসা পরিচালনায় ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ দূষণ এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩শে মে) দুপুরে উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ভূনবীর এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে কয়েকটি কারখানা কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, ‘প্লাস্টিক ভাঙারি কারখানা’ এবং ‘শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা’ নামের প্রতিষ্ঠান দুটির কোনো পরিবেশ ছাড়পত্র নেই। এ ছাড়া কারখানা দুটি থেকে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গলের সচেতন নাগরিকেরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, অপরিকল্পিত কলকারখানার বর্জ্যের কারণে এলাকায় মাটি, পানি ও বায়ুদূষণ বাড়ছে। এবং এর পাশাপাশি এসব বর্জ্যে পানি খাল বিলে গিয়ে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। এ ধরনের কঠোর পদক্ষেপ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা