• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ছাগলনাইয়ায় ব্যবসায়ী ও পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় ছাগলনাইয়া থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহমেদ।
জমদ্দার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শহীদ রানার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, এবং পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ইউছুপ মজুমদারসহ আরও অনেকে।
সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নুর হোসেন মজুমদার ও মোঃ আলম পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, ইভটিজিং, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে। শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই নিরাপদ সমাজ গঠনের মূল ভিত্তি।
সভায় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা