• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে জলাতঙ্ক প্রতিরোধে তিন দিনের কুকুর টিকাদান কর্মসূচি শুরু

প্রতিবেদক / ৯ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তিন দিনব্যাপী কুকুরের টিকাদান (ভ্যাকসিনেশন) কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ও জেলা ডগ ক্যাচারদের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।
কর্মসূচির প্রথম দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি কুকুরকে টিকা প্রদান করা হয়। টিকা দেওয়ার পর শনাক্তকরণের সুবিধার্থে নির্দিষ্ট চিহ্ন দেওয়া হয় এবং পরে কুকুরগুলোকে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাতঙ্ক ঝুঁকি কমাতে এখন আর কুকুর নিধনের পরিবর্তে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে টিকাদান কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে প্রাণী সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বিচারে কুকুর নিধনের পরিবর্তে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন হলে তা মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহেল কাফি, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর কাদের, স্বেচ্ছাসেবী ভ্যাকসিনেটর আসাদুজ্জামান, ভ্যাকসিনেটর শামীম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা