• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মাদারগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মুল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান মুল্লা মির্জাপুর গ্রামের মৃত তারা মুল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শিশুটির মা বাড়ির পাশে কাজে যান। এ সময় বাবা বাড়িতে না থাকায় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, ওই সুযোগে শাহজাহান মুল্লা ঘরে প্রবেশ করে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। পরে বিষয়টি কাউকে জানালে পরিবারের ক্ষতি করা হবে বলে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত পালিয়ে যায়।

ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাহান মুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা