• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ঢাকায় টানা বৃষ্টি, আজও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

প্রতিবেদক / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি বা ঝড়ের সময় তা দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আকারে বয়ে যেতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা