• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

যানজট ও পানির সংকটে হিমশিম ফায়ার সার্ভিস, পুড়ে ছাই কালশী বস্তির অধিকাংশ ঘর

প্রতিবেদক / ২৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালালেও পানির সংকট ও তীব্র যানজট পরিস্থিতিকে জটিল করে তোলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ইউনিট পাঠানো হয়।তবে পথে তীব্র যানজটে আটকে পড়ে অতিরিক্ত ৫টি ইউনিট, ফলে দ্রুত সমন্বিতভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি। অনেক দেরিতে মোট ১৩টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে পানির সংকটও বড় বাধা হয়ে দাঁড়ায়। স্থানীয় উৎস থেকে পর্যাপ্ত পানি না পাওয়ায় দূরবর্তী স্থান থেকে পানি আনতে হয় ফায়ার সার্ভিসকে। এতে আগুন নিয়ন্ত্রণে সময় লেগে যায় এবং এরই মধ্যে বস্তির বড় অংশ আগুনে পুড়ে যায়।

রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আশপাশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে তারা কাজ চালিয়ে যায়।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা