• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক, মাইক্রোবাস জব্দ

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও পরে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার।
সোমবার (২৫ মে) বিকেলে হোয়াইক্যং চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তায় গাড়ির পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় অভিযুক্ত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালান। পরে তাকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা