• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির বড় বড় নেতারা গোপন মিটিংয়ে বলে, জামায়াতকে সাইজ করার জন্য নাকি আওয়ামী লীগকে নামাতে হবে। তো আপনারা এত বড় দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেন।

তিনি বলেন, ইসি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি আবারও কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জবাব আমরা রাজপথে দিব।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের পেছনে বাজেট দিতে চায় না। সরকার চায় তরুণরা গাড়ির পেছনে ঘুরুক। যদি দক্ষ জনশক্তি তৈরি হয়ে যায়, তাহলে মিছিলে যাওয়ার লোক তো পাবে না। এ সরকার যদি তরুণদের চাকরির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে বর্জিত হয়েছিল, সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। কারণ আওয়ামী লীগ যে সিস্টেমে চলছিল, সেটা তরুণরা গ্রহণ করেনি। সুতরাং এ প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্কষার জন্য তাদের ব্যবহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা