নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভি বুধবার রাত ১০ টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন| বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়| তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২ টি মামলা চলমান রয়েছে | মামলাগুলোতে আদালত জামিন মঞ্জুর করে| কাগজপত্র কারাগারে পৌছলে যাচাই বাচাই শেষে তাকে জামিনে মুক্তি দেয়া হয় |কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন|
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ| পরে তাঁকে ˆবষম্যবিরোধী ছাত্রুজনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে ১২ টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়|
সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন| এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে|
১৭ মে আপিল বিভাগের চে¤^ার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চে¤^ার জজ আদালত
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চে¤^ার আদালত|
এর আগে গত ১০ মে ˆবষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ|
১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পর যাচাই বাচাই শেষে মুক্তি দেয়া হয়
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী| পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন হন|
জামিনে মুক্তির সময় আইভির নিযুক্ত আইনজীবি আডভোকেট আওয়াদ হোসেনসহ কয়েকজন আইনজীবি ও ¯^জনরা ছিলেন|