• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর এআই-নির্ভর পুলিশের নজরদারিতে নতুন ধাপ টাঙ্গাইল কারাগারে ফুটবল বিশ্বকাপ উপভোগে নতুন ব্যবস্থা যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত থাকবে

জনস্বস্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সীমিত সম্পদের মধ্যেও দেশের সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করাই আসন্ন জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রথম বাজেট ঘিরে জাতির প্রত্যাশা অনেক বেশি। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।
আজ বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বাজেট।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় বিবেচনায় আগামী অর্থবছরে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হলেও বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতির প্রস্তাব রাখা হচ্ছে। এছাড়া আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা