ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মেরিনা আক্তার (২২), মো. জয়নাল আবেদিন (৩২), আমিরুল ইসলাম জুয়েল (৩৫), মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮), মো. নজরুল ইসলাম (৪৭), এম নাজমুল হক (৬০), মো. ছোটন (৩২), নুর হোসেন (৫৫), মো. আল আমিন (৩৫), আলমাছ গাজী (৪৫), মো. আব্বাস খান (৪৪) ও মো. শান্ত।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ