• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর এআই-নির্ভর পুলিশের নজরদারিতে নতুন ধাপ টাঙ্গাইল কারাগারে ফুটবল বিশ্বকাপ উপভোগে নতুন ব্যবস্থা

শিক্ষায় পিছিয়ে থাকায় বিশ্ব প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (১০ জুন) রাজধানীতে অনুষ্ঠিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ‘গ্রাজুয়েশন নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে কোনো ধরনের অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, তাদের ত্যাগের মাধ্যমে সৃষ্টি হওয়া সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা