• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর এআই-নির্ভর পুলিশের নজরদারিতে নতুন ধাপ টাঙ্গাইল কারাগারে ফুটবল বিশ্বকাপ উপভোগে নতুন ব্যবস্থা যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত থাকবে

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুরের কামালপুর সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকার পর এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়।

তবে তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন কিংবা কীভাবে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

এর আগে বুধবার কামালপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর তিনি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিলেন।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা