• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় রেঞ্জের আওতাধীন আট জেলার মে মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও ইউনিটগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি আমিনুল ইসলাম। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় রেঞ্জভুক্ত বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা