• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

পানের বরজে গোপনে গাঁজা চাষ, র‌্যাবের অভিযানে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজের ভেতর গোপনে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। অভিযানে ছয়টি গাঁজা গাছ জব্দ করা হয়।

গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুঠিয়ার কাজুপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার করা হয় সাহাবুর মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে। তিনি ওই এলাকার মো. মমিন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তার পানের বরজের ভেতর থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করে।

জব্দ করা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ৪ কেজি ৫০০ গ্রাম এবং প্রতিটি গাছের উচ্চতা প্রায় ১২ ফুট পর্যন্ত ছিল বলে জানায় র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন, তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। এছাড়া তিনি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গেও জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা