• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

মে মাসে ১৭৭ কোটি টাকার বেশি চোরাচালান জব্দ করেছে বিজিবি,বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।
বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রূপা, তৈরি পোশাক, কসমেটিকস, কাগজপত্রবিহীন বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, খাদ্যসামগ্রী, কাঠ, পাথর, বালু, জিরা, চিনি, সুপারি, কয়লা, সার, কীটনাশক, ডিজেল-অকটেনসহ জ্বালানি তেল এবং বিভিন্ন ধরনের মোবাইল ফোনের যন্ত্রাংশ।

এছাড়া বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গহনা, চকলেট, চশমা ও বিভিন্ন খাদ্যপণ্যও জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযানে ৭৪৫টি গরু-মহিষসহ বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়। এর মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, মাহিন্দ্রা, প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যান রয়েছে।

বিজিবি জানায়, অভিযানে একটি রকেট লঞ্চার, একটি রাইফেল, একটি বিদেশি ও দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২৫৮ রাউন্ড গোলাবারুদসহ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

একই সময়ে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, সিরাপ, ইনজেকশন ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট।

মাদক পাচার ও চোরাচালানের অভিযোগে এ সময় ১৮৮ জন চোরাচালানকারীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশি, ভারতীয় ও মিয়ানমারের নাগরিকসহ মোট ৪৮০ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা