• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএনএনসহ জনপ্রিয় ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর যেকোনো সময় আসতে পারে এক দফা দাবি : জামায়াত আমির টিভিতে আজকের খেলা শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬ পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে বাবার সামনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা মরহুম আবুল ফরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের দুর্ভোগ

রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক / ৮৯ বার
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​রোববার (২৮ জুন) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়পুর বাগানপাড়া গামী ভাটার মাঠ এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আবুল হোসেন (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাকো) এলাকার মৃত স্বপনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আরএমপি পুলিশ কমিশনারের দিক-নির্দেশনায় এবং কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ মোস্তাক আহম্মেদ ও সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি অটোরিক্সাকে থামার সংকেত দিলে সেটিতে থাকা তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আবুল হোসেনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হন।
​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আবুল হোসেনের অটোরিক্সার সামনের সিটের নিচে তল্লাশি চালিয়ে ১৪০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা