• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬ পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে বাবার সামনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা মরহুম আবুল ফরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের দুর্ভোগ বিশ্বকাপজয়ী স্পেনের দলে বড় চমক বাঁশ যেসব দেশের জনপ্রিয় খাবার আংগারিয়া ইউপি নির্বাচনে প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় গণসংযোগ করেন জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অভি তালুকদার

ঠাকুরগাঁও সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রতিবেদক / ৩১ বার
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় মূর্তিটি ভারতে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৯ জুন) বিকেলে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কিশমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার গোয়ালঘর থেকে দ্বিখণ্ডিত অবস্থায় একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। মূর্তির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা