• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে আলোচিত আজিবর হত্যা মামলায় গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ৮ বার
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বহুল আলোচিত আজিবর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত দুই নং আসামি সাগর ইসলাম কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার মধ্যপাড়া ঠাকুরপাড়া এলাকার শরিফ হোসেনের ছেলে।

পুলিশ জানায় গত ২৩ জুলাই সকালে বাড়ি ফেরার পথে ঠাকুরপাড় বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিবরের উপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগষ্ট রাতে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার দিন রাতেই নিহতের পরিবার শরিফ ও তার দুই ছেলের নামে একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্নগোপনে চলে যায়। অপরদিকে ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এদিকে এ হত্যাকান্ডের প্রায় দুই মাস পর একজনকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন আজিবর হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা