লিয়াকত হোসেন রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) আজ ৩০ জুন রাসিক সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নগরবাসীর জন্য আরও উন্নত ও কার্যকর সেবা নিশ্চিতকরণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।