মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অপহরণ ও হত্যা মামলার ভিকটিম দীর্ঘ সাত বছর পরে জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ,ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ- গত ইংরেজি ৩১/০৫/২০১৯ তারিখ সময় দুপুরে মোছাঃ আয়েশা খাতুন (১৭) পিতা মোঃ আবুল হোসেন,মাতা মোসাঃ আদুরী বেগম সাল খালে আলমপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ সে পিতার বাড়ি হইতে নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজি করিয়া ভিকটিমকে না পাওয়ায় পরবর্তীতে ভিকটিমের মাতা আদরি বেগম বিজ্ঞ আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন,সি আর মামলা নং ৯৫/২০২৩, ধারা-৩৬৪/৩০২/১০৯ পেনাল কোড, উক্ত মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নাম্বার ১৯৯/২০২৪(ভোলা) যাহা ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে। দীর্ঘদিন তদন্তের পর ইংরেজি০৩/০৫/২০২৬ তারিখ রাত্রে আনুমানিক ০৮,১৫ ঘটিকায় ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার সামন থেকে উক্ত ভিকটিম আয়েশাকে কে উদ্ধার করা হয়। ভিকটিম কে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।