• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

আসছে অপরাধ-রহস্যে ঘেরা ওয়েব সিরিজ ‘খুপরি’

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঢাকার একটি কাল্পনিক মহল্লার অপরাধ, রহস্য, প্রতিশোধ আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘খুপরি’।

সৈয়দ রিশাদের পরিচালনায় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ। গল্পের কেন্দ্রে রয়েছে চাপানি ও তকমা—দুই গলির বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধ। পুরনো প্রতিশোধ থেকে শুরু হওয়া দ্বন্দ্ব ধীরে ধীরে জড়িয়ে পড়ে মাদকব্যবসা, চোরাচালান, অনলাইন প্রতারণা ও খুনের মতো অপরাধে।

গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘খুপরি’ নামের একটি কফিশপ। অপরাধের তদন্ত করতে গিয়ে একের পর এক রহস্যের সূত্র এই কফিশপকে ঘিরেই সামনে আসে। আর অপরাধচক্রের রহস্য উন্মোচনে মাঠে নামেন প্রশাসনের কর্মকর্তা জাহানারা।

সিরিজটির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। তিন সিজনে সাজানো ‘খুপরি’র প্রথম সিজনের সাত পর্বের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

‘ফর্মা-তক্ষক’ নামের প্রথম সিজনটি চলতি মাসেই দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা সৈয়দ রিশাদ জানান, সিরিজটি ৩টি সিজনে সাজানো হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয়টি ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’। প্রথম সিজনের ৭ পর্বের দৃশ্যধারণ ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি মাসে দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের শুটিং শেষ হলেও পরবর্তী ধাপের কাজের প্রস্তুতি চলছে।

অভিনেতা-নির্মাতা কচি খন্দকার ছাড়াও খুপরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা