‘টাইটানিক’-এর সেই অমর রোজ—কেট উইন্সলেট এখন ৫০-এ। তবে বয়স বাড়লেও অভিনয়ের দীপ্তি আর ব্যক্তিত্বের আকর্ষণে যেন এতটুকুও ভাটা পড়েনি।
সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিমতার চেয়ে স্বাভাবিক জীবনযাপনেই বিশ্বাসী কেট। হাঁটা, যোগব্যায়াম আর ঘরোয়া খাবারই তার পছন্দ।
ব্যক্তিজীবনে নানা ওঠানামার পর বর্তমানে সন্তানদের নিয়ে স্থির জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ‘Mare of Easttown’, ‘Lee’ ও ‘Avatar’ সিরিজের কাজেও প্রশংসিত হয়েছেন তিনি।
২০২৫ সালের ‘Goodbye June’ দিয়ে পরিচালক হিসেবেও অভিষেক হয়েছে কেটের। অর্থাৎ, পাঁচ দশক পেরিয়েও থেমে নেই ‘টাইটানিক’-এর সেই রোজ। বরং নিজের পছন্দ ও শর্তে আরও পরিণত হয়ে এগিয়ে চলেছেন কেট উইন্সলেট।