• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মদনে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ-৮ জন গ্রেফতার

প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

রবিউল আলম
স্টাফ রিপোর্টার

নেত্রকোনার মদনে (৭মে) ২০২৬ ইং তারিখ গত বৃহস্পতিবার পুলিশের পৃথক অভিযানে মদন থানা মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। এদের মধ্যে একজন ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামী।
গ্রেফতারকৃতরা হলেন, মদন উপজেলার ৩নং মদন  ইউনিয়নের বারবুড়ী গ্রামের ১। মোঃ সাহেদ(৩৯), পিতা- আঃ কাদির,
২। মোঃ কাদির(৬৩), পিতা- মৃত তালে নেওয়াজ,
৩। মোঃ খোকন(৪৬), পিতা- মৃত আঃ রাজ্জাক,
৪। আঃ হেকিম(৫৬), পিতা- মৃত সেকান্দর আলী,  ৫। মোঃ ইব্রাহীম(২৩), পিতা- আঃ হেকিম,
৬। মোঃ আনছার(৪৪), পিতা- আঃ কাদির,
৭। আঃ হাকিম (৪৬), পিতা- মৃত সেকান্দর আলী, এবং তাদের মধ্যে সাজাপ্রাপ্ত হলেন,৭নং নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণপাড়া গ্রামের মোঃ জাহান মিয়া(২৯)পিতা মৃত ইনসান মিয়ার ছেলে।
সে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামী।

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় হতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ-৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের পুলিশ পাহারায় নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা