• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মহানায়কের আড়ালে এক নিঃসঙ্গ মানুষের গল্প

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম শুধু তারকা নয়, হয়ে ওঠে একটি যুগের প্রতীক। আর সেই তালিকার শীর্ষে থাকা নাম—মহানায়ক উত্তম কুমার।

চার দশকেরও বেশি সময় আগে পৃথিবীর মায়া ত্যাগ করলেও আজও বাঙালির হৃদয়ে সমান উজ্জ্বল তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও সংগীতেও রেখেছেন অসামান্য স্বাক্ষর।

তবে পর্দার এই আত্মবিশ্বাসী, রোমান্টিক ও ক্যারিশম্যাটিক নায়কের বাস্তব জীবন ছিল সংগ্রামে ভরা। প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। আর্থিক সংকটে পড়াশোনা শেষ করতে পারেননি। কাজ করেছেন কলকাতা পোর্ট ট্রাস্টে কেরানি হিসেবেও। প্রথম দিকের একাধিক সিনেমা ব্যর্থ হওয়ায় তাকে শুনতে হয়েছে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ কটাক্ষ।

এরপর ‘সাড়ে চুয়াত্তর’ ও ‘অগ্নিপরীক্ষা’ বদলে দেয় তার ক্যারিয়ার। সুচিত্রা সেনের সঙ্গে গড়ে ওঠে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি—উত্তম-সুচিত্রা।

কিন্তু কোটি মানুষের ভালোবাসায় ঘেরা এই মহানায়কের মনেও ছিল একাকিত্ব ও অনিশ্চয়তা। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ চলচ্চিত্রে জনপ্রিয়তার আড়ালে থাকা এক অভিনেতার ভয়, অনুশোচনা ও নিঃসঙ্গতার যে গল্প উঠে আসে, তা যেন বাস্তব উত্তম কুমারের জীবনকেও ছুঁয়ে যায়।

তাই উত্তম কুমার শুধু একজন কিংবদন্তি অভিনেতা নন—তিনি বাঙালির আবেগ, স্মৃতি ও ভালোবাসায় বেঁচে থাকা এক অনন্ত নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা