• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

‘আন্ধার’-এ সিয়ামের প্রথম ঝলক

প্রতিবেদক / ২১ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। একে একে প্রকাশ পাচ্ছে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর লুক। এবার প্রকাশ করা হয়েছে অভিনেতা সিয়াম আহমেদের নতুন লুক।

শুটিং সেটের একটি ফ্রেম প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, সিনেমায় সিয়ামকে দেখা যাবে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে। মুখভর্তি দাড়ি-গোঁফ, স্যুট পরা সিয়ামকে ঘিরে রয়েছেন অস্ত্রধারী দুই ব্যক্তি। তাদের পিস্তল তাক করা তার মাথার দিকে—রহস্যময় এই লুক ইতোমধ্যেই তৈরি করেছে কৌতূহল।

রাফীর ভাষ্য, দেলোয়ার এমন এক নায়ক, যিনি শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়বেন এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়াই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াবেন।

নির্মাতার দাবি, শুটিং শেষে দেলোয়ার চরিত্রে সিয়াম এতটাই মিশে গেছেন যে, এখন তাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা কঠিন। ফলে ‘আন্ধার’-এ সিয়ামের এই ভিন্নধর্মী অবতার বড় পর্দায় কতটা চমক দেখায়, সেটিই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা