শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত অবস্থায় দেখা যায় তাকে। পরে কয়েকজন পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিওতে দেখা যায়, সমু চৌধুরী এক ব্যক্তির দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যাচ্ছেন। বিপরীত দিকের ব্যক্তিকেও তখন উত্তেজিত অবস্থায় দেখা যায়। তবে কী নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাই এখন মূল প্রশ্ন।
ভিডিওটি ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ অভিনেতার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ জানতে চেয়েছেন ঘটনার নেপথ্যে আসলে কী ছিল। আবার অনেকে সমু চৌধুরীর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, ভিডিওটির পেছনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ফলে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্যের পাশাপাশি বিষয়টি নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্নও।
এর আগে, গত বছরের ১২ জুনও আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। সেবার ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।
এক বছরের ব্যবধানে ফের একই ধরনের ভিডিও সামনে আসায়, নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। যদিও এবারের ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন সমু চৌধুরী। পরে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com