• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

অভিনয়ের পর ব্যবসায় নামলেন সামিরা খান মাহি

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান মাহি। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পৃক্ততা নতুন নয়। প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও ব্যবসার দিকগুলো বুঝতে সময় নিয়েছেন তিনি।

এবার আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওনড গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি এবং জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হবে।

শুধু দেশীয় বাজার নয়, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাহি।

অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। দীর্ঘ প্রস্তুতি ও অভিজ্ঞতার পর এবার আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক জগতে নিজের নতুন পরিচয় যুক্ত করলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা