• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইমরান হাশমীর ‘আওয়ারাপন টু’ বক্স অফিসে যেমন করছে

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ইমরান হাশমির ‘আওয়ারাপন টু’ বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি। তবে ষষ্ঠ দিনে এসে আয়ে কিছুটা ভাটা দেখা গেছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত ৮টা পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, ‘আওয়ারাপন টু’ ভারতে নেট ৩.৯৩ কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত এটিই সিনেমাটির সবচেয়ে কম একদিনের সংগ্রহ। এর আগে মঙ্গলবার ৯.৭৫ কোটি এবং সোমবার ৯.২৫ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি।মুক্তির প্রথম দিনেই ২২ কোটি রুপি আয় করে যাত্রা শুরু করে ‘আওয়ারাপন টু’। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩.৭৫ কোটি রুপি। রবিবার ছবিটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি। সব মিলিয়ে বুধবার রাত ৮টা পর্যন্ত সিনেমাটির ভারতীয় বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০৪.৬৮ কোটি রুপি।

প্রসঙ্গত, ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর প্রায় দুই দশক পর শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। নীতিন কক্কর পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আরও রয়েছেন পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।

সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতা থাকলেও মাত্র দুই দিনেই ৫০ কোটি রুপি পেরিয়ে যায় ছবিটি। একই সঙ্গে ইমরান হাশমির ‘জন্নত’ ও ‘মার্ডার’-এর মতো আগের সফল সিনেমার লাইফটাইম সংগ্রহও ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা